বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান, কানাডার মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

sportsটি সূত্র

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের জৌলুস এবার শুধু মেক্সিকো বা যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকছে না। সহ-আয়োজক কানাডাও নিজেদের মাটিতে জমকালো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের উৎসবে শামিল হচ্ছে। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের কানাডা-পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের এই বিশেষ আয়োজনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় সংগীতশিল্পীরা। তাদের মধ্যে অন্যতম আকর্ষণ কানাডিয়ান শিল্পী নোরা ফাতেহি, যিনি বলিউডে নিজের নাচ ও সংগীত প্রতিভার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি গড়ে তুলেছেন। নোরা ফাতেহি এবার মঞ্চে পরিবেশন করবেন তার নতুন গান। তার সঙ্গে থাকবেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান গায়ক সঞ্জয়। তিন শিল্পীর যৌথ পরিবেশনা নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


কোন পত্রিকা কীভাবে লিখেছে

প্রতিটি পত্রিকা কোথায় দাঁড়িয়েছে

বিরোধীপন্থীনিরপেক্ষসরকারপন্থী
Amar Desh
নিরপেক্ষ
পড়ুন →
Bangladesh Pratidin
নিরপেক্ষ
পড়ুন →
Kaler Kantho
নিরপেক্ষ
পড়ুন →
Jugantor
নিরপেক্ষ
পড়ুন →
Jagonews24
নিরপেক্ষ
পড়ুন →
Prothom Alo
নিরপেক্ষ
পড়ুন →
Naya Diganta
নিরপেক্ষ
পড়ুন →

যেসব পত্রিকা এই সংবাদ কভার করেনি

BBC Banglaকভার করেনিDaily Inqilabকভার করেনি