ব্রাজিল সমর্থকদের টেক্কা দিতে ৩ হাজার ৩০০ ফুট পতাকা বানালেন আর্জেন্টিনার সমর্থকেরা

sportsটি সূত্র

বিশ্বকাপ ফুটবল উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা চলছে। নরসিংদীর পলাশে ব্রাজিল সমর্থকদের ১ হাজার ৩০০ ফুট পতাকাকে টেক্কা দিতে আর্জেন্টিনা সমর্থকেরা বানালেন ৩ হাজার ৩০০ ফুট পতাকা। বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। মাদারীপুর জেলার শিবচরে মুখোমুখি হয় স্থানীয় ব্রাজিল সমর্থক গোষ্ঠী বনাম আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। প্রীতি ম্যাচটি ঘিরে বি‌কেল থেকেই মাঠের চারপাশে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার সমর্থকরা।


কোন পত্রিকা কীভাবে লিখেছে

প্রতিটি পত্রিকা কোথায় দাঁড়িয়েছে

বিরোধীপন্থীনিরপেক্ষসরকারপন্থী
Bangladesh Pratidin
নিরপেক্ষ
পড়ুন →
Kaler Kantho
নিরপেক্ষ
পড়ুন →
Jugantor
নিরপেক্ষ
পড়ুন →
Amar Desh
নিরপেক্ষ
পড়ুন →
Prothom Alo
নিরপেক্ষ
পড়ুন →
Naya Diganta
সরকারপন্থী
পড়ুন →

যেসব পত্রিকা এই সংবাদ কভার করেনি

BBC Banglaকভার করেনিDaily Inqilabকভার করেনিJagonews24কভার করেনি