জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে তিনি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং ঢাকায় নিযুক্ত মুসলিম দেশগুলোর কূটনীতিকদের সাথে ঈদের কুশল বিনিময় করেন।
ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময় শেষে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এ সময় তাঁর সাথে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী, মন্ত্রী এবং এমপিদের সাথে নিয়ে মরহুম পিতা-মাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শেরেবাংলা নগরের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তাঁর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
কোন পত্রিকা কীভাবে লিখেছে
প্রতিটি পত্রিকা কোথায় দাঁড়িয়েছে