মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বুধবার (১০ জুন) বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত 'স্মৃতি অম্লান' জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত ১৯৬৭ মডেলের টয়োটা ক্রাউন গাড়ি এবং জেড ফোর্সের অপারেশনাল অর্ডার গভীর আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে পরিদর্শন করেন। তিনি মুক্তিযুদ্ধের সাহস, দেশপ্রেম ও আত্মোৎসর্গের এক অনন্য সাক্ষ্য হিসেবে এই নিদর্শনগুলোকে গভীর অনুভূতির সঙ্গে প্রত্যক্ষ করেন। এছাড়া তিনি জাদুঘরে রক্ষিত চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর অভিযানিক কার্যক্রম এবং ২৪ পদাতিক ডিভিশনের ইতিহাস ঘুরে দেখেন। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং সেনাবাহিনীর সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 'স্মৃতি অম্লান' জাদুঘরটি ১৯৯৬ সালে চট্টগ্রাম সেনানিবাসে স্থাপিত হয়, যা সম্প্রতি সংস্কার করে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন ভবনে পুনঃস্থাপন করা হয়।
কোন পত্রিকা কীভাবে লিখেছে
প্রতিটি পত্রিকা কোথায় দাঁড়িয়েছে